কক্সবাজারের টেকনাফে পিস্তলের গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবির সদস্যরা।
সোমবার (৪ আগস্ট ) ৬৪ বিজিবিরি অধিনস্থ হোয়াইক্যং বিওপির এলাকা থেকে ওই যুবককে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার কাছে থাকা কালো ব্যাগের ভিতর থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক যুবক বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে মুহাম্মদ আমিন (১৮)।
বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন। আটক যুবক ও উদ্ধারকৃত গুলি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
এফপি/রাজ