Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় থ্রি-এঙ্গেল মেরিন শিপ ইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ২৮১)

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-এঙ্গেল মেরিন শিপ ইয়ার্ডে জলযান সমূহের নির্মাণ কাজ পরিদর্শন করলেন দুই উপদেষ্টা।

সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গজারিয়া  ইউনিয়নের নয়ানগর গ্রাম মেঘনা নদী সংলগ্ন অবস্থিত শিপ ইয়ার্ডে পরিদর্শনে যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরিদর্শনকালে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসি-এর বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো বিআইডব্লিউটিসি’কে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো.সলিম উল্লাহ, প্রকল্প ও প্রধান প্রকৌশলী পরিচালক জিয়াউল ইসলাম, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা,গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ প্রমুখ।

থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, শীঘ্রই আমরা নৌযানগুলো বুঝিয়ে দেওয়া শুরু করবো। চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নৌযানগুলো হস্তান্তর কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ৬টি ফেরি, ২টি ফায়ার ফাইটিং টাগবোট, ২টি কোস্টাল ওয়েল ট্যাংকার, ৪টি কেস্টাল সি-ট্রাক, ৩টি মর্ডান ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল ও ১টি ইনস্পেকশন বোট হস্তান্তর করা হব।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝