Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
ঢাকায় স্বস্তির বৃষ্টি
ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
শিরোনাম:

বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:৪৩ পিএম  (ভিজিটর : ৩০৫)

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণায় রাখা পানের বাটির কাছে পান খেতে বসেন। এ সময় আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের কামড়ের চিহ্ন স্পষ্ট ছিল।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝