Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

পলিথিনবিরোধী অভিযানে ৪৩২ কেজি পলিথিন জব্দ

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ২৮৯)

রাজবাড়ী জেলা প্রশাসন ও গোয়ালন্দ  উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণে পরিবেশ রক্ষায় এবং ট্রাফিক আইন প্রয়োগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

২৮ জুন সন্ধ্যা ৬টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ৪৩২ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৪টি মামলায় মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় ২টি মামলা দায়ের করে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাতৃদুগ্ধ বিকল্প ও শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আরও একটি মামলা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালনার অপরাধে আরেকটি মামলায় ৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার  সাদ আহম্মেদ।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরিবেশ রক্ষা ও জননিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝