Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি আটক

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:০৫ পিএম  (ভিজিটর : ৯২৫)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

আটকৃতরা হল, ইমামপুর ইউনিয়নের চরডিগ্রী-কালীপুরা গ্রামের মৃত বাতেন মিয়া দুই ছেলে  হারুন মীর (৩৫) ও জিলানী মীর (৩০), ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের ওমর আলীর ছেলে ফয়সাল হোসেন (৩৬), ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের তারা মিয়া মিয়াজীর ছেলে মীনার হোসেন মিয়াজী (৪৫) ও একই গ্রামের মনোয়ারা বেগম (৬০)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝