Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

দৌলতদিয়া লঞ্চে ছিনতাই চেষ্টাকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১১:৫১ এএম  (ভিজিটর : ১০১)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই মাদকসেবীকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জগতলা এলাকার হানিফ শেখের ছেলে মোঃ সহিদুল ইসলাম (৩৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মানেকাটারা এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোঃ হৃদয় হোসেন (৩০)।

নৌ পুলিশ জানায়, ঈদ উপলক্ষে ঘাট এলাকায় যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো দুই ব্যক্তি। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হলে তল্লাশিতে মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাহিদুর রহমান  তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করেন।

গোয়ালন্দ উপজেলা নিবার্হী  অফিসার নাহিদুর রহমান বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝