Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:০১ এএম  (ভিজিটর : ১৬৮)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী অজ্ঞাত পুরুষ (৫০) নিহত হয়েছে।

গতকাল সোমবার বিকাল পৌনে চারটার দিকে রাস্তার পার হওয়ার সময় বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী লেনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ৭টায় রিপোর্টটি লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে পুলিশ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝