Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

বাগাতিপাড়ায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে শিক্ষকের ওপর হামলা, আটক ৩

প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১:২৭ পিএম  (ভিজিটর : ১১০)

নাটোরের বাগাতিপাড়ায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিকেলে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আলতাহ হোসেন, মাহাবুর রহমান মাবিল ও রাসেল আলী নামে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেন।

জানা গেছে, পূর্ব নির্ধসারিত সময়সূচী অনুযায়ী শনিবার সকালে বিদ্যালয়ে দুইটি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অভিযুক্তরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি এটিএম আব্দুস সাত্তারের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিক্ষকদের উদ্ধার করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝