Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১১:৫৮ এএম  (ভিজিটর : ১৩৩)

মুন্সীগঞ্জের গজারিয়ায় আপন (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সে।

শনিবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত আপন উল্লেখিত গ্রামের মামুন মিয়ার ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, নিহত আপনের বাবা মামুন পেশায় একজন হোটেল ব্যবসায়ী। বাবা-ছেলে মিলে হোটেলটি পরিচালনা করতেন। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে বাবা মামুন ছেলে আপনকে গালিগালাজ করলে তা নিয়া মন খারাপ করে আপন। বিষয়টি তার মাকে জানালে সেও এই ব্যাপারে কোন কর্ণপাত করেনি। এদিকে শনিবার সাতটার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আপনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, রাত পৌনে আটটার দিকে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত আপনাদের পরে জানাতে পারব।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝