Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

সাতক্ষীরায় ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ৮৫)

পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈমস হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র।

কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিস্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো।

সোমবার সকালে সে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মটর সাইকেলে বাড়ি থেকে বের হয়। ৮টার দিকে সে আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক তার মটর সাইকেলটি চাপা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝