Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম  (ভিজিটর : ১৩)

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝