Dhaka, Friday | 11 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 11 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ১২)
মৃত প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল

মৃত প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীপক চন্দ্র শীল (৪৭) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীপক চন্দ্র শীল উপজেলার দক্ষিণ নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সোনাকুর এলাকার বিজন চন্দ্র শীলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপক চন্দ্র শীল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত মঙ্গলবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয় তার। এরপর বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

শুক্রবার কাউখালী শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া খানম বলেন, ‘দীপক স্যার একজন ভালো শিক্ষক ছিলেন। সবসময় আমাদের ও শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।’

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝