ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইমন চৌধুরী (৩১) এবং চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে কসবা নতুন বাজার এলাকা থেকে সাইমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা পৌরসভার ১নং ওয়ার্ড শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মেম্বারের ছেলে।
একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কসবা টি. আলী বাড়ি মোড় থেকে আজমির হককে গ্রেপ্তার করা হয়। আজমির উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে ২০২৫ সালের দায়েরকৃত সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এফপি/অ