Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে মেঘনা নদীতে শ্রমিক নিখোঁজ

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ পিএম  (ভিজিটর : ২২২)

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে মেঘনা নদীতে পড়ে এক নৌযান শ্রমিক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে

রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক।

এর আগে বিকাল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নৌযান শ্রমিকের নাম আতাবর (৬৫)। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, রবিবার বিকালে মালামাল খালাস করে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডটি নোঙ্গর করা ছিলো। ওই বাল্কহেডের ডেকের উপরে দাঁড়িয়ে ছিলো সুকানি আতাবর।

এ সময় পাথর বোঝাই তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে ধাক্কা দিলে নোঙ্গর করা এস.এম. এন্টারপ্রাইজ বাল্কহেডের সুকানি আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে তার সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমরা নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করি। ডুবুরি দল নামিয়ে খোঁজাখুঁজি করতে হবে যেটা রাতে সম্ভব নয়। আগামীকাল সকালে ডুবুরি দল আসলে আমরা চেষ্টা করব।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, রবিবার সন্ধ্যার দিকে আমরা এরকম একটি খবর পাই। নিখোঁজ নৌযান শ্রমিকের এখনো পর্যন্ত সন্ধ্যান পাওয়া যায়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝