পিরোজপুরে কাউখালীতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাস (৩৫) ও তার সহযোগী শাহীন খন্দকার (৩৪) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে কাউখালী মহিলা কলেজের গ্রন্থাগার সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সঞ্জীব দাস উপজেলার আসপদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও কাউখালী মহিলা ডিগ্রি কলেজের নৈশপ্রহরী। তার সহযোগী শাহীন খন্দকার পাশ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়ার আনোয়ার খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, মাদক প্রতিরোধে কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারের সামনে থেকে কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাসকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশী করে তার কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট ও ষাট গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসময় তার মাদক ক্রয় বিক্রিয়ের সহযোগী শাহীন খন্দকারকেও পুলিশ গ্রেপ্তার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই জনকে গ্রেপ্ততার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এফপি/ফ