Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিটর : ৯)

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) কাউখালী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং এসআই মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলী হোসেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও কিশোরগ্যাং নির্মূলে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনসাধারণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝