Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ৩১)

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি অভিযানে ৯ হাজার মিলিলিটার (৯ লিটার) ভারতীয় মদ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. আসাদুল ইসলাম, এসআই (নি.) ইসমাইল মিয়া, এএসআই (নি.) আব্দুল মোতালিব, এএসআই (নি.) দিবাস চন্দ্র দাস ও এএসআই (নি.) প্রদীপ চন্দ্র বর্মনসহ পুলিশের একটি দল উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের তলবাউশি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পলাতক আসামি আব্দুল কাদির (৩৮), পিতা- আব্দুল হাসেম, গ্রামের বাড়ি তলবাউশি, দিরাই-এর বসতঘরের চৌকির নিচে রাখা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা ২৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৯ হাজার মিলিলিটার। তবে অভিযানের সময় ওই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

একই দিনে এসআই (নি.) কানন কুমার দাসের নেতৃত্বে অপর একটি দল দিরাই পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুল মিয়া (৫০), পিতা: মৃত শুকুর আলী, গ্রাম: শ্যামারচর (দৌলতপুর), ইউনিয়ন: চরনারচর, থানা: দিরাই এবং মো. আক্তার হোসেন (৪৫), পিতা: মৃত ওয়ারিশ আলী, গ্রাম: উজানগাঁও (দৌলতপুর), ইউনিয়ন: আটগাঁও, থানা: শাল্লা, জেলা: সুনামগঞ্জ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। দুটি মামলার তদন্তভার যথাক্রমে এসআই (নি.) মো. আব্দুল্লাহ ও এসআই (নি.) ইসমাইল মিয়ার ওপর ন্যস্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক ও অবৈধ মদ কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে দিরাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝