Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

রাজশাহীতে নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার - ১

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম  (ভিজিটর : ৭)

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযানে ১৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টায় উপজেলার ব্রাহ্মণজয় গ্রামে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রাজু আহমেদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি তাঁর শ্বশুর মো. আকরামের বাড়িতে অবস্থান করছিলেন।

তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই আবু নাঈম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় রাজু আহমেদের কাছ থেকে ১৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝