Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

বিশ্বকাপকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর আত্মহত্যা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিটর : ৩৭)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন হোসেন (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সুমন হোসেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকার আবজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন হোসেন রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন। সেখানে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলা দেখে বাড়িতে ফিরতে দেরি হলে স্ত্রী সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝