Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

ধর্মপাশায় পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:২৭ পিএম  (ভিজিটর : ১৪৮)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে মীম আক্তার (০৬) ও পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে সাফায়েত (০৬)।

স্থানীয়রা জানায় সকালে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে খেলাধুলা করছিল মীম ও সাফায়েত। খেলা করার এক পর্যায়ে পাশে থাকা পুকুরের পানিতে তলিয়ে যায় সাফায়েত ও মীম। পরে আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসতে দেখে। সেখান উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝