Dhaka, Saturday | 10 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 10 October 2026 | English
শিরোনাম:

প্রতারণার খপ্পরে খোয়ালেন লাখ টাকা

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিটর : ১৫২)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  পৌর শহরে তানিয়া আক্তার  (৩০) নামে এক নারীর নাকে 'শয়তানে নিঃশ্বাস' (স্কোপোলামিন) দিয়ে কৌশলে নগদ দুই লাখ টাকা  ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার  (৭ জুলাই )  বারোটার দিকে বাঞ্ছারামপুর  পৌর শহরের প্রতাপগন্জ বাজারে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী তানিয়া আক্তার উপজেলার শরিফপুর গ্রামের প্রবাসী কামাল মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী গৃহবধূ জানায়, সকালে তিনি নিজবাড়ি থেকে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে জমা দেওয়ার জন্য একটি ব্যাংকের কাছাকাছি যান।১১টার দিকে অপরচিত ২ ব্যক্তি একটি কাগজ বের করে একটি ঠিকানা জানতে চান।

তানিয়া  যখনই কাগজটি নিয়ে পড়তে থাকেন কাগজের অপর প্রান্ত থেকে টোকা দিয়ে কাগজের মধ্যে লাগানো 'শয়তানি নিঃশ্বাস' (স্কোপোলামিন) তার নাকে ছিটিয়ে দেওয়া হয়। মূলত এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান।

 এ সময় প্রতারকের কথা মতো তার কাছে থাকা ২  লাখ ৬০ হাজার টাকা একটি গলিতে নিয়ে যেয়ে বাধ্য মেয়ের মতো দিয়ে দেন।
সোয়া ১২ টায় তার সম্বিত ফিরে এলে আমেনা প্লাজা মার্কেটে এসে গগনবিদারী চিৎকার করতে থাকে।

গৃহবধূ তানিয়া এ প্রতিনিধিকে জানান,কয়েকদিন আগে একটি ব্যাংক থেকে ২ টি ডিপিএস ভেঙ্গে সে টাকা  সোনালী ব্যাংকে জমা করতে আসেন।আর তখনই প্রতারকচক্র তার সাথে এ ঘটনা ঘটে। 

বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)  ডাক্তার রঞ্জন বর্মন বলেন,শয়তানের 
 নিঃশ্বাস' বা স্কোপোলামিন এক ধরনের অচেতন মূলক পাউডার।

এটি নিশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে রোগীর নার্ভাস সিষ্টেম নিস্তেজ হয়ে যায়।হিতাহিত জ্ঞান থাকে না। বোধশক্তি হারিয়ে ফেলে।আজ গৃহবধূর সাথে এমনটি ঘটতে পারে। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইয়াসিন  বলেন,এবিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি।পেলে ব্যবস্থা নিবো।

 এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝