নিম্নচাপের প্রভাবে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে রাঙামাটিতে। সোমবার সকাল থেকে পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে জেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস উদ্যোগে মাইকিং করা হচ্ছে।
এসময় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যে তাৎক্ষণিকভাবে আশ্রয়কেন্দ্রে যেতে হবে।
ভারী বৃষ্টিপাত শুরু হলেই তখন আশ্রয়কেন্দ্র যাবো।
রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত বাড়লে নিরাপদ আশ্রয়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এফপি/সা