Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

সারিয়াকান্দিতে মুস্তাকিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০৯ পিএম  (ভিজিটর : ৬১)

সারিয়াকান্দিতে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ মুস্তাকিম সায়েম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (৯ জুন) বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানব বন্ধন ও সমাবেশ করে।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুব শক্তির আহবায়ক শরিফুল ইসলাম (মুশফিক), মুস্তাকিমের বোন শিরিন বেগম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশিক ইসলাম, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া প্রমুখ। 

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে ও চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মুস্তাকিম সায়েম গত ১৯মে  বিকেলে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ নেয়। খেলায় সায়েমের সাথে ফাউল করাকে কেন্দ্র করে একই গ্রামের সাহা আলীর ছেলে শাহাদতের সাথে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে গত ২১ মে বৃহস্পতিবার দুপুরে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে শাহাদত ও তার সঙ্গীরা আব্দুল্লাহ মুস্তাকিম সায়েমের উপর হামলা করে শরীরের বুক পিঠসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে।  

এব্যাপারে থানায় ১টি হত্যা মামলা দায়ের করা হয়। একজন আসামী গ্রেফতার হলেও প্রধান আসামী শাহাদত ও তার পিতা সাহা আলীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝