Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
শিরোনাম:

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৩৫ পিএম  (ভিজিটর : ৩৮)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (২৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভার আয়োজন করা হয়।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান-এর সভাপতিত্বে এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আকতার হোসেন-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, কাইয়ুম শেখ, আব্দুল হাই বকাউল, নাজমুল ইসলাম, সেলিম খালাসী, সিদ্দিক বেপারি, নারী ইউপি সদস্য রিনা বেগম, সমাজসেবক মাসুম সরদার, আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন করা হয় এবং ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝