Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বাঞ্ছারামপুরে অটোচালকের লাশ মিললো পুকুরে

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১২ এএম  (ভিজিটর : ৭)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পুকুর থেকে মৃত্যুর ২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ মে) সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাগকান্দা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুরুতে অজ্ঞাত পরিচয় থাকলেও বিকেলে পুলিশ লাশের পরিচয় সনাক্ত করতে পেরেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইয়াসিন জানান, পুকুরে ভেসে ওঠা লাশের সন্ধান পাওয়া গেছে। সে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সবুজ মিয়া (৪২)। মৃত সবুজ মিয়া পেশায় অটোচালক। সে গত ২১ তারিখ রাতে নিখোঁজ হয়।

জানা গেছে, ৪ সন্তানের জনক সবুজ মিয়া রাতে বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটি হত্যা না-কি ভিন্ন কিছু।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝