বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।
প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল কবির পলাশ, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
জানা যায়, চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৪০৩ মে.টন। ৩ টন করে ৪শ ৬৮ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৩১২ মে.টন। চালের দাম প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এফপি/অ