Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ৬)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 বুধবার (২০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়া (৩০) কে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলাম (৪৩) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশুখাদ্য বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝