Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিটর : ২৪)

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর বারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান শাওন, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার, মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ, মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝