Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৪:৪০ পিএম  (ভিজিটর : ১৫০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যান ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে দেয়।

এ ঘটনায় শনিবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝