Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪২
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিরোনাম:

কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৬৭)

পিরোজপুরের কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সানমুন রেজা প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার সব সময় প্রান্তিক কৃষক ও মৎস্য চাষীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলার ৬ জন মৎস্য চাষীকে মৎস্য খাদ্য, অক্সিজেন সাপ্লাই মেশিন, গাছের চারা প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের এর আগেও পোনা মাছ সরবরাহ করা হয়েছিল। এবার মাছ চাষে আরও উৎসাহিত করতে খাদ্য সহায়তা দেওয়া হলো।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝