Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
শিরোনাম:

কাউখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫৬ পিএম  (ভিজিটর : ৬)

পিরোজপুরের কাউখালীতে ডাকাতি মামলার পলাতক কুখ্যাত ডাকাত আলামিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে আলামিন আকনকে গ্রেফতার করে র‌্যাব। আলামিন জোলাগাতি গ্রামের জাকির আকনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল, কাউখালী থানা পুলিশের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আলামিন আকনের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আলামিন কাউখালী থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আলামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় রাতে হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৮ বরিশাল কোম্পানী অধিনায়ক মোঃ কামরুজ্জামান জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডাকাতি মামলার পলাতক আসামি আলামিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, র‌্যাব ৮ ডাকাতি মামলার আসামি আলামিনকে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মংলা ও ফকিরহাট এবং পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝