নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম মোছা. আখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজন খানের নেতৃত্বে একটি আভিযানিক দল হুলিবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আখি বেগমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস