বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকেল ৩টায় সারিয়াকান্দি পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ মাহতাবুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল কবির পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ। সঞ্চালনা করেন পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মিল্টন।
উক্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক -বালিকা) ২০২৬ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার্সআপ হয়।
বালক দলের ফাইনাল খেলায় খোর্দ্দবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন এবং চর আগবোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রানার্সআপ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এফপি/অ