Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

মাদকবিরোধী অভিযানে টঙ্গীবাড়ীতে নারীসহ গ্রেফতার ৬

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৩৫ পিএম  (ভিজিটর : ১৪৯)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

শনিবার (২ মে) রাতে উপজেলার বালিগাও, হাসাইল ও পুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-হাট বালিগাও এলাকার দলিল উদ্দিন মাঝির স্ত্রী শামছুর নাহার, হাসাইল এলাকার রফিক বেপারির ছেলে রমজান (২৬), চান মিয়ার ছেলে শরীফ (৩৫), জজ মিয়ার ছেলে হৃদয় (২২), পুরাপাড়া এলাকার হাকিম আলী শেখের ছেলে বাদশা (৪৫) এবং একই এলাকার হোসেন বেপারীর ছেলে জালাল বেপারী (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে শামছুর নাহারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া রমজান, শরীফ ও হৃদয়ের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং বাদশা ও জালালের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝