মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে ) সকাল ১০ টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৪১ জন জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের সুযোগ সীমিত থাকায় তাদের সহায়তা দিতেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিটি জেলেকে (এপ্রিল ও মে) মাসের জন্য ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আপন সরদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য কাজলী বেগম প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “জেলেদের জীবিকা রক্ষায় সরকার সবসময় পাশে রয়েছে। নিষেধাজ্ঞার সময় যাতে তারা কষ্টে না পড়ে, সেজন্য নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।”
চাল পেয়ে উপকারভোগী জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
এফপি/অ