গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি বলেছেন - বাংলাদেশকে স্বনির্ভর করতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত নিরলস ভাবে কাজ করে বিশ্বের দরবারে ইতিহাস হয়ে আছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে দেশগড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। আমরা পরিকল্পনা অনুযায়ী এদেশকে উন্নয়নশীল দেশের সারিতে নিয়ে যাবো। সেক্ষেত্রে কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ উপজেলার উন্নয়নে বিগত দিনের মতো কোনো বৈষম্য থাকবেনা।
তিনি আরো বলেন- আগামীর স্থানীয় সরকার নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে কাজ করে কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ তিনটি উপজেলা থেকে শতভাগ জনপ্রতিনিধি জনগনের ভোটের মাধ্যমে বিজয়ী করে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে উপহার দিতে হবে।
কাউখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকনের সঞ্চালনায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার রাতে কাউখালী উপজেলা বিএনপির নির্বাচনি কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্য সচিব মোঃ শফিউল আজম ভিপি দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার প্রমুখ। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/অ