Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
শিরোনাম:

গাজীপুরে বিপুল পরিমানে গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:০৫ পিএম  (ভিজিটর : ১০)

গাজীপুর সদর ও টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। 

গতকাল শুক্রবার দুপুরে পরিচালিত এই অভিযানে মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

​গ্রেফতারকৃতরা হলেন, সানা মিয়া ওরফে সোনা মিয়া (৪৫) ও মোঃ হারুন শেখ (৫৩)।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে গাজীপুর সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকানে তল্লাশি চালিয়ে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়। ​পরবর্তীতে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরাণীর টেক এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে আসামি হারুন শেখের ভাড়া করা টিনশেড ঘরের সামনে থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ ও মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় (গাজীপুর সদর ও টঙ্গী পূর্ব থানা) হস্তান্তর করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝