Dhaka, Wednesday | 5 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 5 August 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ৫৮)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক এবং ১ টি কাটার ও ২ টি ক্যারিং বডি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার উত্তর শিমিলা উপজেলার দোহার এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৪৫), বরগুনা জেলার বাবনা উপজেলার গলয় বুনিয়া এলাকার হালিম আকনের ছেলে শাকিল আকন (১৮) , পটুয়াখালী সদরের জনকাঠি এলাকার সানু ফকিরের ছেলে জাকারিয়া ফকির ( ১৮), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড় মসজিদপাড়া এলাকার জাবাই মন্ডলের ছেলে আনো মন্ডল (৩০), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছাত্তার মেম্বার পাড়া এলাকার মনছের শেখের ছেলে শাহিন শেখ (৩০), পিরোজপুর জেলা ইন্দুরকানি উপজেলার বলেশ্বর এলাকার জাকির হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৮), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর গ্রামের রফিজ উদ্দিন বেপারীর ছেলে নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আতালিয়া গ্রামের নজরুল শিকদারের ছেলে সাইদুল সিকদার (২৪), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বল্গানিয়া এলাকার মোঃ মোতালেব এর ছেলে মোঃ ইয়াসিন (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চড় জানা জাত এলাকার আব্দুর  মাতব্বরের ছেলে আবুল কালাম (৪২)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দৌলতদিয়া কলাবাগান এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সহ রাত ১২ টা হতে ভোর সাড়ে ৪ টার পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি কাটার এবং ২ টি ক্যারিং বডি জব্দ এবং ১০ জন ব্যক্তিকে আটক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, রাজবাড়ী কোস্টগার্ড কমান্ডার কনটিজেন্ট মোঃ শাহিন আলম প্রমুখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, দৌলতদিয়া কলাবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটক করা হয়। সেইসাথে ১ টি কাটার ও ২ টি ক্যারিং বডি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এক‌ই আইনের ১৫ ধারা অনুযায়ী তাদেরকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত কাটার ও ক্যারিং বডি দৌলতদিয়া নৌপুলিশের হেফাজতে রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝