Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

সারিয়াকান্দিতে বাংলা নববর্ষ উদযাপিত

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:২৮ পিএম  (ভিজিটর : ৫৪)

বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রায়, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যমুনা থিয়েটার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, সবুজ সারথি থিয়েটার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে। 

উল্লেখিত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হিরা, উপজেলা শিক্ষা অফিসার শেখ মাহতাবুর রহমান, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, সমাজসেবা অফিসার আব্দুল আলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, তথ্যসেবা কর্মকর্তা নাহিয়া সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।  

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝