Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ৬৪)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার হাশিমপুর বড় পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হাসিমপুর ইউনিয়নের দক্ষিণ হাসিমপুর বড় পাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোঃ ইকবাল (৫০), ও হোসেন আলী,র ছেলে মোঃ নেছার (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পলাতক থাকা ওই দুই আসামিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তারা আত্মগোপনে ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝