Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

নেছারাবাদে বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক আবু সাঈদ

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ৬২)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র জানতে সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

পরিদর্শনের সময় শিশুদের মাঝে আন্তরিকতা ছড়িয়ে দিতে তাদের হাতে খাবার তুলে দেন জেলা প্রশাসক। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় তিনি বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, উপস্থিতি ও সার্বিক শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পরিদর্শনকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝