Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ৪০০ পরিবার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম  (ভিজিটর : ৬৮)

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৪০০টি অসচ্ছল পরিবার।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নিজ বাসভবনের সামনে এ সহায়তা বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসচ্ছল মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ কষ্টে থাকবে না, এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সহায়তা নিতে আসা উপকার ভোগীদের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় একটু ভালোভাবে চলার চিন্তা থাকে। এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো।

আরেক উপকারভোগী আব্দুল কাদের বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য এ সহায়তা অনেক বড় পাওয়া। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম মাসুম, ইসহাক আলী, মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং গজারিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝