Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রসিকের পরিচ্ছন্নকর্মীরা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৫০ পিএম  (ভিজিটর : ৭৮)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঈদ উপহার স্বরুল রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। এ টাকা রংপুর সিটি কর্পোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া এ ঈদ উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

টাকা বিতরণ অনুষ্ঠানে বর্তমান প্রশাসক বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের কারণে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্ন কর্মীরা। টাকা হাতে পেয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য মঙ্গলকামনা করেন এসময়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝