Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
শিরোনাম:

৪ দফা দাবিতে জয়পুরহাট শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম  (ভিজিটর : ৩৪)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুপস্থিত করা সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিকদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। যতক্ষন পর্যন্ত এসব দাবি পৌর কর্তৃপক্ষ মানবেনা ততক্ষণ পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি চলবে।

জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোন কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোন স্মারকলিপি দেয়নি এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা।

 এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝