Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ১৫৮)

চন্দনাইশের বাগিচাহাট শিকারীর টেক এলাকায় বেপরোয়া গতির বাসের চাপায় মোঃ জাবেদ (৩২) নামে ১ মোটর সাইকেল আরোহি ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাংচুর করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট শিকারীর টেক এলাকায় কক্সবাজারমুখী হানিফ সার্ভিসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সামনে থাকা একটি কর্ভাট ভ্যানকে ওভার টেক করতে গিয়ে বিপরীতমুখী জাবেদকে বহনকারী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জাবেদ। নিহত জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। তিনি খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারী। ঘটনার পরপর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাংচুর করে।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাস ও মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দীন চৌধুরী।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝