Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সীমান্তে স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম  (ভিজিটর : ২৯)

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে আটক করেছে ২০ বিজিবি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল লতিফুল বারী। এদিন সকালে উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।

আটক ব্যক্তি মতিয়ার রহমান মিন্টু হলেন, উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। উদ্ধার করা স্বর্ণের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল লতিফুল বারী জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা  এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় সেই সাথে চোরাকারবারী মতিয়ারকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়। আটক মতিয়ারের বিরুদ্ধে সোনা চোরা চালান আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি কমান্ডার।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝