Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

জয়পুরহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম  (ভিজিটর : ৫৬)

জয়পুরহাট পৌরসভার কেন্দ্রীয় মসজিদ হতে বৈরাগী মোড়, চিত্রাপাড়া হয়ে নতুনহাট সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নতুনহাট বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি করা হয়।

এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল। এতে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মাওলা পলাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী খানম, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় ওই এলাকার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থা হয়ে আছে দীর্ঘ বছর ধরে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার গরিমসি করে কাজ শুরু করেননি। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাছেন। তাই ৭ দিনের মধ্যে কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেড়াও করা করা হবে।

জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো: রেজা বলেন, কার্যাদেশ দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু না করলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝