Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

ভোগদখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ২২৯)

ভোগদখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আবদুস ছবুর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের পৈত্রিক সম্পত্তির উপর দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ও আমির হোসেনের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা দীর্ঘ ৫ বছর ধরে নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রবাসে থাকার সুযোগে প্রতিপক্ষরা তাদের পৈত্রিক ভিটায় ঘর নির্মাণে বাধা সৃষ্টি করে। এমনকি পরিবারের নারী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। দেশে ফিরে অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে গেলে প্রতিপক্ষরা ব্যক্তিগতভাবে মোটা অংকের (প্রায় ৫ -১০ লাখ টাকা) চাঁদা দাবি করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, দাবিকৃত অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, আদালতে মামলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এছাড়া সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর তাদের ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষরা একটি ফেসবুক পেইজের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ওই সংবাদে তাদের বা পরিবারের কারও বক্তব্য নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলা হয়।

এ অবস্থায় পরিবারটি নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝