Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ০৮.০৩.২০২৫ ৪:১৪ পিএম  (ভিজিটর : ১৭০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ মার্চ) ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড়ে ৭৪৪ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। সকালে সেখানকার আবালুপাড়া থেকে প্রায় ৫০ গজ ভারতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেষ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝