Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৩৯)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি, ইউএনও সাথী দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুবেল, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আইন- শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় চলতি রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটের চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান বাড়ানো, ঘাট এলাকায় বালুর চাতালের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, বিভিন্ন স্হানে ফসলি জমি হতে মাটি কেটে ইট ভাটায় বিক্রি প্রতিহত করা, দূর্ঘটনা প্রতিরোধে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে জরুরি সংস্কার, মাদক নিয়ন্ত্রণে অভিযান বাড়ানো, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি দাবি করেন।

সমাপনী বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝